• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সুদান থেকে ঢাকায় ফিরলেন ১৩৫ বাংলাদেশি

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৩:৩৩
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৩:৩৩

 

সুদানে আটকে পড়া ৬৭৫ বাংলাদেশির মধ্যে ১৩৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে অবশেষে দেশে ফিরেছেন। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরেছেন তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

এর আগে গতকাল রোববার জাহাজ না পাওয়ার কারণে তাদের সৌদি আরবের সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে জেদ্দায় নিয়ে যাওয়া হয়।

রোববার সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে প্রথম দফায় পোর্ট সুদান থেকে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান ৭০ বাংলাদেশি। পরে আরও দুই দফায় পৌঁছান ৬৫ জন। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে সুদানে আটকে পড়া বাকি ৫৪০ বাংলাদেশিকে দ্রুত সৌদি আরবে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক।

গত মাসের ১৫ এপ্রিল সুদানে গৃহযুদ্ধ শুরুর পর হামলা হয় রাজধানী খার্তুমে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। এমন পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গত ৩ মে রাজধানী খার্তুম থেকে ৮৫০ কিলোমিটার পথ বাসে পাড়ি দিয়ে পোর্ট সুদানে নেওয়া হয় তাদের।

পোর্ট সুদান থেকে জাহাজে করে জেদ্দায় নেওয়ার কথা কথা থাকলেও ট্রাভেল পারমিট ও জাহাজ পাওয়া নিয়ে জটিলতার কারণে এত দিন পোর্ট সুদানেই অপেক্ষায় ছিলেন বাংলাদেশিরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম