• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সুশাসন প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৬:৪১
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৬:৪১

সুশাসন প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার বাধাগ্রস্ত করতে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে অতীতের মতো ভবিষ্যতেও ছাত্র-জনতা ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সব অপচেষ্টা প্রতিহত করবে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার আগে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব র‍্যালি’ শেষে দেওয়া সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই র‍্যালি শুরু হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও কারওয়ান বাজার প্রদক্ষিণ করে সংসদ ভবন এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমানসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংসদ ভবন এলাকায় একটি ট্রাকে দাঁড়িয়ে দেওয়া সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে দিতে পারবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পাশাপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম