• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে: ডা. তাহের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৯:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৯:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বলেছিলেন, তারা সংস্কার করবেন। দেশের মানুষও সংস্কার চায়। কিন্তু এই সংস্কারপ্রক্রিয়ায় একটি দল নোট অফ ডিসেন্ট। তার মানে কি আপনারা সংস্কার চান না? এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছি, একইভাবে সংস্কারপ্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

তিনি বলেন, ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে হবে,এই বিষয়টি ক্লিয়ার করতে হবে। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার কথা বলেছি। আমরা কোনো আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে চাই না। যারা এই ফেয়ার পিআর সিস্টেমের বিরোধিতা করছে,তারা সেই কেন্দ্র দখল,ভোট জালিয়াতির পরিকল্পনা করছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন,যারা পিআর চাচ্ছেন,আসেন,আলোচনা হোক। দেশের জন্য যেটা কল্যানকর হবে,সেটাই গ্রহন করা হবে। কিন্তু মতের সংঘর্ষ ভালো কিছু বয়ে আনে না। আমরা নির্বাচন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।

তিনি বলেন, নির্বাচনের মাস নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সংস্কার শেষ না করেই নির্বাচনের সময় ঘোষনা করা হয়েছে। আমরা আপনার ঘোষিত তারিখেই নির্বাচন চাই। কিন্তু তার আগে নির্বাচনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে,সেসবের সমাধান করুন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম