• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন হ‌লে ১০টি আসনও পাবে না আ’লীগ’

প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১:৪৫
আপডেট: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১:৪৫

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাকশালি চেতনাধারী আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের নেতারা।

শ‌নিবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের উদ্যোগে অবৈধ সংসদ ভেঙে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন ও সকল রাজবন্দীর মুক্তি এবং ১০দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, এই অবৈধ সংসদ ভেঙে একটি নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দেশব্যাপী দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই বাকশালি চেতনাধারী আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। জনগণ নৌকাকে চিরতরে ডুবিয়ে দিবে।

জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, এই নিশীথরাতের বাকশালি সরকারের পতনের ধ্বনি শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারের নির্বাচনে তাদের নজিরবিহীন ভোট ডাকাতি প্রমাণ করেছে যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও এই অবৈধ সরকারের অধীনে সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভবপর নয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম ও সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ মজুমদার, জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক অহিদুল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম