• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সুস্থ ক্রীড়া চর্চায় মনোযোগ দিতে হবে: ফয়সল চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৭

 

প্রেস বিজ্ঞপ্তি

বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। উন্নত ও মার্জিত জীবনযাপনে শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শরীর ও মনের সুস্থতা ও আনন্দের জন্য খেলাধুলাও প্রয়োজনীয়। ক্রীড়া চর্চার মাধ্যমে শুধু শরীরই ভালো থাকে না, মনও প্রফুল্ল থাকে। আমাদেরকে তাই সুস্থ ক্রীড়া চর্চার দিকে মনোযোগ দিতে হবে। কারণ, সুস্থ ক্রীড়া চর্চা হচ্ছে সুস্থ বিনোদন। সুস্থ ক্রীড়া চর্চাই আমাদের যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে পারে।’

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জিয়াউল বারী চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা প্রমুখ।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম