• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সোমবার অলি আহমদ, বীর বিক্রমের বাসায় বিএনপির সংলাপ

প্রকাশ: রবিবার, ২ অক্টোবর, ২০২২ ৯:৪৯
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২ ৯:৪৯

 

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য দ্বিতীয় দফায় রাজনৈতিক মিত্রদের সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি। সোমবার (৩ অক্টোবর) সংলাপের দ্বিতীয় দিনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় পার্টির (একাংশ) নেতাদের সঙ্গে বসবে দলটি।

এতদিন অন্য দলের নেতাদের কিংবা বিএনপির কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হলেও, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রমের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মহাখালী ডিওএইচএসে অলি আহমদের বাসায় সংলাপে বসবেন বিএনপি নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংলাপে এলডিপি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির পক্ষে অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শায়রুল কবির আরও জানান, সোমবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসবে।

এদিকে বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

সূত্রমতে, সরকার পতনের আন্দোলন চূড়ান্ত করতেই এ মতবিনিময়ের আয়োজন। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম