• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর তর্জনির মুরাল স্থাপন করুন : ঈসা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ৮:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ৮:৫০

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর তর্জনির মুরাল স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেখ মুজিবুর রহমান প্রথমে বঙ্গবন্ধু ও স্বাধীনতা পর জাতির জনক উপাধি লাভ করেন। তিনি আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। কিন্তু আমরা তাঁকে প্রকৃত সম্মান দিতে পারিনি আমাদের সংকীর্ণতার কারণে। জাতি হিসেবে সম্ভবত একমাত্র আমরাই তাঁকে তাঁর প্রাপ্ত সম্মান দিতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়েছি নানা দল ও মতে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর পক্ষ থেকে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু ভুল-ত্রুটি যাই করে থাকুন না কেন, একটি অবহেলিত জাতিকে মাথা উঁচু করে বাঁচার ও বাংলাকে একদিন সোনার বাংলা রূপান্তর করার স্বপ্ন তিনিই দেখিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পদ নন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী দেলোয়ার হোসেন, আতাউর রহমান, মোঃ জুয়েল, বেগম রোকেয়া, ফাতেমা বেগমসহ প্রমুখ।

অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম