• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৭:৩২
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৭:৩২

 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। জানা গেছে, নিহত ৯ জনই পাকিস্তানি, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। 

ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

গত মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।

সৌদি আরবের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের বহনকারী বাসটি মদিনার খামিস মুশায়েত থেকে আভা যাওয়ার সময় আসির প্রদেশের ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবত শা’র সড়কে দুর্ঘটনার মুখোমুখি হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম