• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিম’র বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ১০:৩৫
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ১০:৩৫

 

নিজস্ব প্রতিবেদক
সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে গঠিত ‘ঢাকা টিম’-এর সদস্যদের নিয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে শনিবার, মার্চ ২৯, ২০২৫, দুপুরে, রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে এই প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থিত ছিলেন— ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুল মোনায়েম মুন্না, হাবিবুর রশীদ হাবিব, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।
প্রসঙ্গত, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com