• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে যাবেন খালেদা জিয়া

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৩:১২
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৩:১২

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে যাবেন। শনিবার বেলা ৩টার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসু‌দ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাসা থেকে হাসপাতালে আসা-যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। দুই মাসের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে ফের হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম