• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

স্বৈরাচারের পতনের পর হিন্দু ভাই-বোনদের ওপর কোনো হামলা হয়নি : শামা ওবায়েদ

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৪
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৪

 

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু ভাই-বোনদের ওপর কোনো হামলা হয়নি। কারণ আমরা সজাগ ছিলাম, যাতে হিন্দু ভাই-বোনদের কেউ ক্ষতি করতে না পারে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, গত এক বছর আগে ফ্যাসিবাদ পালিয়ে গেলে ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনাদের সকলকে এই বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। সামনে দূর্গাপূজা সেখানেও ফ্যাসিবাদ অপতৎপরতা চালাতে পারে।

এই জন্য সব মন্দিরগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, সালথা ও নগরকান্দায় ১০৩টি পূজামণ্ডপ রয়েছে। আপনারা বিএনপির নেতাকর্মীরা সবগুলো মন্দির পাহারা দেবেন। পূজার এই কয়দিন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সতর্কতার সাথে সজাগ থাকতে হবে, যাতে কোনো ধরণের অপতৎপরতা কেউ চালাতে না পারে।

ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার করের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনদা প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম