• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

হত্যা মামলায় অভিনেত্রী সুহাসিনী অধরা গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৫৮
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৫৮

 

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মডেল ও অভিনেত্রী সুহাসিনী অধরাকে গ্রেফতার করেছে র‌্যাব। অধরার প্রকৃত নাম ফজিলাতুন্নেছা রিয়া। অধরা পরিচয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন রিয়া।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারের বাসা থেকে রিয়া ওরফে অধরাকে গ্রেফতার করা হয়। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে হাজির করা হবে।

র‌্যাব জানায়, রিয়া ওরফে অধরার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। ২০১৩ সালে রাজধানীর শাহ আলী থানার এএসআই হুমায়ুন কবিরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন রিয়া। এ হত্যাকাণ্ডের পর নিজেকে বাঁচাতে মডেল ও অভিনেত্রী বনে যান রিয়া। গত ১০ বছরে সুহাসিনী অধরা নামে সব কাগজপত্র পরিবর্তন করেন তিনি। ওই হত্যা মামলায় রিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম