• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হরতালের সমর্থনে মিছিল বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:০০
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:০০

 

নিউজ ডেস্ক

হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টের বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে কদম ফোয়ারা, মৎস ভবন মোড় ঘুরে বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের গেট দিয়ে ভেতরে গিয়ে শেষ হয়। পরে আইনজীবীরা সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, বিএনপি নেতা আবেদ রাজা, ল’ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ ইউসুফ আলী প্রমূখ।

রুহুল কুদ্দুস কাজল বলেন, হামলা চালিয়ে বিএনপি’র সমাবেশ নস্যাত করার চেষ্টা করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের নির্দয়ভাবে পেটানো হয়েছে। কর্মসূচির আগে পরে শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে এসব ষড়যন্ত্র করছে সরকার। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। এই সমাবেশ থেকে জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম