• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হরতালের সমর্থনে শাহজাহানপুরে যুবদলের বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ৬:৪৫
আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ৬:৪৫

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার (২০ নভেম্বর) মিছিলটি শাহজাহানপুর শহীদবাগ চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও রেলগেটের আগে আমতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, মতিঝিল, পল্টন ও সবুজবাগ থানা যুবদল নেতৃবৃন্দ।

মিছিল থেকে অবৈধ হাসিনার পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেয়া হয় ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম