• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

হরতালে র সমর্থনে সিলেট মহানগর বিএনপির মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:২৪
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:২৪

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, “সরকার ও নির্বাচন কমিশন দেশের টাকা নষ্ট করে নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করছে। নিজ দলের প্রার্থী ও কতিপয় দালাল চাটুকারদের ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হাস্যকর ছাড়া কিছু নয়। এরমাধ্যমে প্রমাণ হয়েছে সরকারী দল ও দালাল-চাটুকর ছাড়া প্রকৃত দেশপ্রেমিক কোন প্রার্থী ও দল নির্বাচনে অংশ নেয়নি। এভাবে দেশের গণতন্ত্রকামী জনতাও ভোট কেন্দ্রে যাবেনা। প্রহসনের একতরফা নির্বাচন জাতি প্রত্যাখ্যান করেছে। সময় থাকতে সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে চড়া মূল্য দিতে হবে।”

তিনি সোমবার বিকেলে বিএনপি কেন্দ্র আহুত মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন।

মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে জেলরোড পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা মঞ্জুরুল হাসান মঞ্জু, তারেক আহমদ খান, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, সৈয়দ রহিম আলী রাসু, ফয়েজ আহমদ মুরাদ, আলমগীর হোসেন, লোকমান আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, শ্রমিক দল নেতা সামছুল ইসলাম ফয়সল, জিলানী আহমদ ও বাবুল হোসেন প্রমূখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম