• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫ ৮:৩৮
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ৮:৩৮

হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
 

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারত কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি ওঠে। এর জেরে কিছু পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ হয়ে যায়।

তবে এসব তারকার বহু অনুরাগী রয়েছেন ভারতে। হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর তার ভক্তরা হতাশা প্রকাশ করেন। অনেকেই হার মানতে নারাজ। প্রযুক্তির সহায়তায় ভিপিএন ব্যবহার করে তারা হানিয়ার ইনস্টাগ্রামে প্রবেশ করছেন।

সেখানে তারা লিখছেন, ‘আপনার কথা খুব মনে পড়ছে’, কেউ লিখছেন, ‘আপনাকে দেখতে ভিপিএন নিয়েছি।’

হানিয়ার সারল্য ও সরলতা অনুরাগীদের পছন্দ। খোলামেলাভাবে তিনি ভক্তদের সঙ্গে কথা বলেন। ভারতীয় ভক্তদের এই আবেগঘন বার্তার উত্তরে তিনিও আবেগপ্রবণ হয়ে লেখেন, ‘আমি কিন্তু এবার কেঁদে ফেলব।’

বিষয়:বিনোদন হানিয়া ভিপিএন

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম