হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ - শীর্ষ খবর
  • আজ সকাল ১১:২৮, বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৭, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৭, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩১ শিশুর শরীরে।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কোনো শিশু মারা যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮১৬ শিশু। আর হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। হাম ও হামের উপসর্গে মোট মারা হেছে ৯১৫ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯৮১ শিশুর শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ