• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের গণ অবস্থান কর্মসূচি

প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:১৭
আপডেট: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:১৭

 

আগামী ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। শুক্রবার(৩০ ডিসেম্বর) গণমিছিল শেষে কাকরাইল মোড়ে এক সমাপনী সভায় তিনি এই ঘোষণা দেন।

বাবলু বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমাদের গণমিছিল শেষ হয়েছে। ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি হবে। সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

এরআগে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি পুরানো পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকী, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম