• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৫
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৫

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ নির্মাণ ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দফায় লংমার্চে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে দলগুলোর কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন সহকারে অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান আনোয়ারুল হক চান প্রমুখ।

সমাবেশ শেষে সকাল ৮টায় লং মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আগেই জানানো হয় ঢাকা থেকে লংমার্চ শুরু হয়ে উত্তর দিক দিয়ে টঙ্গী গাজীপুর ও টাঙ্গাইল হয়ে পাঁচটি পথসভা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম