• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

১৬ জুলাই আবু সাইদ দিবস পালনের ঘোষণা

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৬
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৬

 

বেরোবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের স্মরণে প্রতিবছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালন করা হবে শহীদ আবু সাঈদ দিবস। শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবছর ১৬ জুলাই যথাযথ মর্যাদায় শহীদ আবু সাঈদ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। বেরোবি উপাচার্য দিবসটিকে জাতীয়ভাবে পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও সভায় জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম