• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

২৮ অক্টোবর সমাবেশ নিয়ে বিএনপিকে হুঁশিয়ারি দিলেন কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ২:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ২:৪৩

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধার‌ণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোন সমাবেশে আওয়ামী লীগ হামলা করেনি এবং করবে না। তবে যদি তারা গায়ে পড়ে হামলা করে তাহলে এ দলের কর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, বিএনপির প্রতিরোধ ও প্রতিশোধের কথা বলছে। তার মানে তারা সহিংসতা করবে। মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ ১৫ আগস্ট, ২১ আগস্ট নিয়েছে। প্রতিশোধের শেষ কোথায় তা আমাদের জানা নেই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। তবে হামলা হলে পাল্টা হামলা হবে। আগেও বিএনপির সমালচনার জবাব উন্নয়ন দিয়ে দেয়া হয়েছে। ওইদিন বিএনপির সমালচনার জবাব উন্নয়ন দিয়ে দেয়া হবে।

বিএনপিকে কোন উস্কানি দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। এর আগে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। বিএনপিও করেছে। তাদের উপর কখনো হামলা করা হয়নি। এখন ২৮ তারিখ যদি গায়ে পড়ে হামলা করতে আসে, তখন আমাদের কর্মীরা চুপ করে বসে থাকবে না। পাল্টা হামলা হবে। তাদের উপর কোন উস্কানি দেয়া হবে না।

নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই বলে জানিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, নির্বাচন নিয়ে বিদেশি চাপ কেনো থাকবে। আমাদের ভোট আমরা করবে। তারা পর্যবেক্ষক হিসেব দেখতে পারে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাইলে তারা চাপ দিবে কেনো?

২৮ অক্টোবর জনমনে যে আতঙ্ক আছে তা কেটে যাবে বলেও সাংবাদিকদের জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম