• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

৪ সাংগঠনিক জেলায় বিএনপির নতুন কমিটি

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ৪:১৬
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ৪:১৬

 

নরসিংদী ও কুমিল্লাসহ চার সাংগঠনিক জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নরসিংদী জেলায় ৬১ সদস্যের, কুমিল্লা মহানগরে ৪৪ সদস্যের, কুমিল্লা উত্তরে ৪১ সদস্যের এবং কুমিল্লা দক্ষিণে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

৬১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে, খায়রুল কবির খোকনকে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদেও রয়েছেন। এছাড়া সদস্য সচিব হয়েছেন মনজুর এলাহী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, সুলতান উদ্দিন মোল্লা, এম এ জলিল অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, দ্বীন মো. দিপু, হারুন-অর-রশিদ হারুন, আকবর হোসেন, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আমিনুল হক বাচ্চু, ফাইজুর রহমান ও মহসিন হোসাইন বিদ্যুৎ।

৪৪ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক হয়েছেন- আমিরুজ্জামান আমির এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। যুগ্ম আহ্বায়ক হলেন-শওকত আলী বকুল, রাজিউর রহমান রাজিব, হাজী জসিম উদ্দিন, আতাউর রহমান ছুটি, শাহ আলম মজুমদার, মামুনুর রশিদ মজুমদার, সেলিম খান, অ্যাডভোকেট হোসেন, মাহাবুবুর রহমান দুলাল, মুজাহিদ চৌধুরী, রেজাউল হক আখি, বিল্লাল হোসেন, শহীদুল্লাহ রতন ও উৎবাদুলবারি আবু।

৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে- মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি। যুগ্ম আহ্বায়ক হলেন- মো. আবুল হাসেম, সৈয়দ তৌফিক আহম্মেদ (তৌফিক মীর), রমিজ উদ্দিন লন্ডনী, আতিকুল আলম শাওন ও মো. মহিউদ্দিন।

৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক হয়েছেন- হাজী আমিনুর রশীদ ইয়াছিন এবং সদস্য সচিব হাজী জসিম উদ্দিন। যুগ্ম আহ্বায়ক হলেন- অ্যডভোকেট আলী আক্কাস, মোস্তফা জামান, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, অধ্যাপক সরওয়ার জাহান দোলন, নজির আহমেদ ভুইয়া ও রেজাউল কাইয়ুম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম