• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

জনগণ আজ জেগে উঠেছেআ’লীগ পালানোর রাস্তা পাবে না: মেয়র আরিফ

প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২:২৫
আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২:২৫

ariful
 

সিলেটে প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ আজ জেগে উঠেছে। উলটা-পালটা কিছু করলে বর্তমান শাসকগোষ্ঠী পালানোর রাস্তা পাবে না।

রোববার সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন এক হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার আন্দোলন গতি পেয়েছে।

নগরীর কুমারপাড়ার বাসভবন প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপি নেতা আবুল হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খানের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির শাহিন, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু, সদস্য সৈয়দ সাফেক মাহবুব।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর বিএনপির সাবেক কোষাধক্ষ্য অ্যাডভোকেট আবুল ফজল, মাহবুব এলু, কুমারপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ এমএ ওহাব জুবের, নওশাদ আহমদ চৌধুরী, মোবারক হোসেন ফাত্তাহ, আব্দুর রহমান, আব্দুল মুকিত, মুরাদ আহমদ, মাসুক এলাহি, আব্দুল আজিজ লাকি, ফয়েজ আহমদ, সাবেক প্রচার সম্পাদক মুমিন আহমদ, লুৎফর রহমান, আব্দুল হক সুন্না, সাকের আহমদ, মামুন আহমদ, মিনহাজ আহমদ, সুয়েবুল হক, নাসির আহমদ, মাসুম আহমদ মুসা প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম