• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২:০৮
আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২:০৮

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাট সভা ও হ্যান্ডবিল বিতরণে কর্মসূচি দেবে দলটি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মনে করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অথচ সরকার নির্বিকার। সরকারের জনগণের কাছে কোনও দায়বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সবজি এবং অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।

দলের অভিযোগ, কিছু মানুষ সরকারের মদদপুষ্ট হয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে অন্যদিকে গ্যাস, পানি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে যাতায়াত ব্যয়, পরিবহন ব্যয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দফায় দফায় গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে।

স্থায়ী কমিটির সভায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্তকৃত উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিনের চাকরি থেকে বরখাস্তের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। দাবি জানিয়েছে, এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্তেরও। শরিফ উদ্দিনকে পুনরায় কাজে বহালের দাবি করেছে বিএনপি।

সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com