• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অতীত রাজনীতি নিয়ে প্রশ্ন তুললে বিরক্ত হন ফজলুর রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৫:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৫:০৬

অতীত রাজনীতি নিয়ে প্রশ্ন তুললে বিরক্ত হন ফজলুর রহমান

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতেও ছিলেন। তবে বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ফজলুর রহমান নিজের অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে বিরক্ত হন।

সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেকে মনে করেন, তিনি দলটির পক্ষে কথা বলেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে দেওয়া নিজের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার পতনের জন্য তিনি যতটা কথা বলেছেন, অনেকে ততটা বলেননি।

ফজলুর রহমান বলেন, ‘একসময় আমি আওয়ামী লীগ করতাম এবং অনেকে মনে করেন, ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন। কিন্তু শেখ হাসিনার পতনের জন্য আমি যত কথা বলেছি, অত কথা কিন্তু কেউ বলেননি।’

শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি এখন তার কাছে মূল বিষয় নয়। জাতীয় ও আন্তর্জাতিক শক্তি তাকে সমর্থন করলে তিনি দেশে ফিরতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও এর মাধ্যমে আওয়ামী লীগ স্বয়ংক্রিয়ভাবে আগের রাজনৈতিক অবস্থানে ফিরে যাবে, এমনটি নিশ্চিত নয়।

শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশে ফিরে আবার জনগণের কাছে ভোট চাইলে তাদের কীভাবে গ্রহণ করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিষয় নয়; এটি একটি চিন্তা, দর্শন ও আদর্শ। তাই আওয়ামী লীগের অতীত বা বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে মুক্তিযুদ্ধকে এক করে দেখা ঠিক নয় বলে মনে করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com