• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৩
আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৩

বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট

করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন তিনি। এদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজ থেকে বের হন। ৪টা ৩৬ মিনিটে হাসপাতালে আসেন। গাড়িতে রেখেই তাকে টিকা দেওয়া হয়।

এসময় আরও টিকা নেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা সিকদার, আবদুল রহিম, আবদুল খালেক। সবাইকে ফাইজার টিকা দেওয়া হয়।

এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রী ২০২১ সালের ১৮ আগস্ট মডার্নার তৈরি করোনার টিকার দ্বিতীয় ডোজ টিকা নেন। তারও এক মাস আগে ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তিনি বাসায় ফেরেন। জ্বর আসার পর ১২ অক্টোবর আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার হাতে (লাম্ব) ছোট টিউমার ধরা পড়ে। সেটি অপারেশন করা হয়।
এরপর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন। ছয়দিনের মাথায় গত বছরের ১৩ নভেম্বর রাতে আবারও তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। দীর্ঘ ৮০দিন এভারকেয়ার হাসপাতালে থাকার পর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তাকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় অবস্থান করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com