• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্তর্জাতিক একটি শক্তি দেশকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে : ফখরুল

প্রকাশ: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৫২
আপডেট: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৫২

আন্তর্জাতিক একটি শক্তি দেশকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে : ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট

আন্তর্জাতিক একটি শক্তি দেশকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে বলেই বিডিআর বিদ্রোহ আর বর্তমান সরকার সেই শক্তির সঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ধ্বংস করতেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেয়াই ছিলো বিডিআর বিদ্রোহের গভীর ষড়যন্ত্র। যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে ধ্বংস করতে চায় বর্তমান সরকার সেই শক্তি হয়ে কাজ করছে।’

শনিবার (২৬ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিডিআর ও ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় সঠিক বিষয়গুলো এখনও জানা যাচ্ছেনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিদ্রোহে দমনে সেদিন সেনাবাহিনীকে পাঠানো হয়নি রাজনৈতিক নির্দেশেই এটা প্রমাণিত। বরং সরকার বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেছে।

সরকার পতনের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার হঠাতে হবে। সব মতের রাজনৈতিক দলগুলো একত্রিত করে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com