• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

প্রেসক্লাব জনসমুদ্র,নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু

প্রকাশ: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৫৭
আপডেট: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৫৭

প্রেসক্লাব জনসমুদ্র,নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু করতে হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে দুপুর ১২টা থেকেই ঢাকা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনেরর হাজার হাজার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ব্যানার নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরতি করে তুলেন।

বিএনপির সমাবেশকে ঘিরে প্রেসক্লাবসহ এর আশপাশের এলাকার কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলার বাহিনী বিভিন্ন সংস্থার সদস্যসহ অতিরিক্তি পুলিশও মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ প্রমুখ উপস্থিত আছেন। গত ২৪ ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশব্যাপী ১১ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com