• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কমিশন যাই হোক,আ’লীগের অধিনে সুষ্ঠু নির্বাচন হয় জনগণ তা বিশ্বাস করে না-ময়মনসিংহে মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৭
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৭

কমিশন যাই হোক,আ’লীগের অধিনে সুষ্ঠু নির্বাচন হয় জনগণ তা বিশ্বাস করে না-ময়মনসিংহে মির্জা ফখরুল

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যাই হোক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে জনগণ তা আর বিশ্বাস করে না। গণতন্ত্রের জন্যই দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়।

এখনো সময় আছে চাল ডাল তেলের দাম কমাও, গ্যাস বিদ্যু পানির দাম কমাও এবং জনগণের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করে পদতাগ করো। তিনি আরো বলেন, মিথ্যা ও সাজানো মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে অথচ দেশে কোটি কোটি টাকা প্রতিদিন লোপাট করা হচ্ছে পাচার করা হচ্ছে। তিনি বলেন, আগে সিল মেরে আর এখন ইভিএম দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়।

মির্জা ফখরুল বলেন, সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন ৬০ টাকার নিচে চাল নেই। সয়াবিন ২০০ টাকা কেজি। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে।

বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করেছে। হাজারো মানুষ হত্যা করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। জনগণের কাছে এজন্য তাদের কে একদিন জবাব দিতে হবে। বিএনপি মহাসচিব সোমবার দুপুরে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলমসহ জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com