• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আ.লীগ সরকার দলীয় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ১২:২৪
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ১২:২৪

ScreenHunter 3581 Mar. 02 12.28
 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ দলীয় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।

তিনি বলেন, আজ দ্রব্যমূল্য যে পরিমাণ ঊর্ধ্বমুখী, তা আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেট ও দুর্নীতির ফল। জনগণের স্বার্থের কথা না চিন্তা করে বর্তমান সরকার দলীয় নেতা কর্মীদের ভাগ্য পরিবর্তন করছে। সরকার দলীয় সিন্ডিকেট জনগণের ওপর অতিরিক্ত মূল্য চাপিয়ে দিচ্ছে।

বুধবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রিয় শহিদ মিনারে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান আ.লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায়, তাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জনগণের বিরুদ্ধে গিয়ে অতীতে কোনো সরকার টিকতে পারে নাই, আওয়ামী লীগ সরকারও টিকতে পারবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে হুদা বাবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক ফৌজদার শফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসফ কবির চৌধুরী শত।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মো. নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম রানা, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট রফিকুল আলম রফিক, মান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খাযরুল আলম গোল্ডেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা লাগামহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম