• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নাটোরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ৯:২১
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ৯:২১

241414
 

নাটোর প্রতিনিধি

মোটরসাইকেলের বহর নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হামলার চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের। নাটোরে বিএনপির প্রতিবাদ সমাবেশে দফায় দফায় বাধা ও হামলার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।
বুধবার, মার্চ ২, ২০২২, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় বিএনপি কর্মীদের ওপর মোটরসাইকেল নিয়ে চড়াও হয় আওয়ামী লীগ কর্মীরা। আতঙ্কে কার্যালয়ে ঢুকে যায় বিএনপি কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহাতাব আলমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেডের মধ্যে পুনরায় সমাবেশ শুরু করে। মাহাতাব আলম বক্তব্য শুরু করলে আবারো মিছিল নিয়ে বিএনপির সমাবেশে ঢুকে পড়ে আওয়ামী লীগ কর্মীরা। পরে মাঝখানে অবস্থান নিয়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের কার্যালয়ে ঢুকিয়ে দেয়।
এরপর বিএনপি কার্যালয়ে আসেন চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম