• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ১২:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ১২:৩৯

bnp
 

স্টাফ করেসপন্ডেন্ট

সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধশতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২ মার্চ) রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদের সৈকত বাদী হয়ে মামলাটি করেন।

এরআগে বুধবার সংঘর্ষের সময় আটক আশুলিয়া থানা ছাত্রদল নেতা জালাল উদ্দীন ভূইয়া (২২), জাহিদ হোসেন (৩২) ও জাকির হোসেন (৪৮) ছাড়াও মামলায় আসামি করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (২ মার্চ) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা পুলিশের ওপর হামলা করেন। হামলায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ এক কনস্টেবল আহত হন। সরকারি কাজে বাধা প্রয়োগও করেন বিএনপির নেতাকর্মীরা।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম