• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

তালায় আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ২:৫৩
আপডেট: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ২:৫৩

Tala Picture 1 08.03.22
 

তালা অফিস ॥
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলোরায়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার প্রমূখ। আলোচনা শেষে নগরঘাটার নূর জাহান বেগম, ধানদিয়ার আঞ্জুয়ারা বেগম, তালা সদরের কৃষ্ণা রাণী সরকার, খেশরার আনোয়ারা বেগম, ধানদিয়ার স্বর্ণলতা পালকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কিডনি দানকারী মা আনোয়ারা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম