• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নারায়ণগঞ্জে নারী দিবসে খালেদা জিয়ার মুক্তি দাবি মহিলা দলের

প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৮:২১
আপডেট: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৮:২১

63254120
 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও একজন বয়স্ক নারী হিসেবে তার সুচিকিৎসার দাবি করেছেন জেলা ও মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গলিতে এ সমাবেশ করেন তারা। নারী দিবসের এ সমাবেশের মূল দাবি ছিল- বাংলাদেশের একজন সাবেক সফল নারী প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা প্রদান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল। তিনি তার বক্তব্যে বলেন, একজন সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী যিনি একজন বয়স্ক নারী তাকে তার প্রাপ্য চিকিৎসার অধিকার থেকে এ রাষ্ট্রের অবৈধ রাষ্ট্রপ্রধান বঞ্চিত করে রেখেছেন, যিনি আরেক নারী। আমরা আজকের এই দিনে এই নারী সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের একজন সাবেক সফল নারী প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম