• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২ ৯:২৬
আপডেট: বুধবার, ৯ মার্চ, ২০২২ ৯:২৬

shariatpur pic 2
 

শরীয়তপুর প্রতিনিধি:
তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা ১১ টায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর সরকারি কলেজের সামনে গিে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক সফিউদ্দিন সেন্টু। এসময় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল মাদবর, সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন কোনো পণ্য নেই যার দাম ১০ থেকে ২০ টাকা বাড়েনি। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানাচ্ছি। আর জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। নচেৎ বিএনপির নেতৃত্বে জনগণ নিয়ে দূর্বার আন্দোলনের কর্মসূচি শুরু করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম