• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ঝিনাইদহে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ৯:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ৯:৪১

962587
 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ওয়াজ মাহফিলে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান জিহাদী (১৯) ও অন্যতম আসামী মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার করেছে র্যা ব। আজ ভোরে শহরের আদর্শপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।ঝিনাইদহ র্যা ব-৬ কোম্পানী কামান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গত ২ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের মাঠে ওয়াজ মাহফিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিহাদীর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় হোসাইনসহ আরো ২জন।ঐ রাতেই হোসাইন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। আরো দুইজন বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎিসাধীন আছে। ৪ মার্চ হোসাইনের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যা ব কমান্ডার।তিনি আরো জানান, আসামীদ্বয়কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম