• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

‘বাউল শিল্পী দেওয়ান কালা’ ইউটিউব চ্যানেলের উদ্বোধন

প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২ ৩:৫৮
আপডেট: শনিবার, ১২ মার্চ, ২০২২ ৩:৫৮

DEWAN KALA PIC
 

সিলেট প্রতিনিধি
গত ১১ মার্চ শুক্রবার রাতে নগরীর তালতলাস্থ সার্প সাউন্ড সিস্টেমে ‘বাউল শিল্পী দেওয়ান কালা’ ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটের বিশিষ্ট বাউল শিল্পী বাউল ফকির মহাজন আফসান উদ্দিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী মাহফুজুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ হান্নান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এপিপি এডভোকেট মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট শমশের আলম, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল নুর, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ আক্তার, প্রবাসী কমিউনিটি নেতা মো. নুরুজ্জামান খোকন সহ সাংস্কৃতিক কর্মী বাউল শিল্পী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এম এ হান্নান তার বক্তব্যে বলেন, বাউল শিল্পী দেওয়ান কালা কানাইঘাট পৌরসভার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছোটবেলা থেকে বাউল গানের প্রতি আকৃষ্ট ছিলেন। তার সৃষ্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংগীতগুলো দেশে-বিদেশে ছড়িয়ে পড়বে। তিনি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে বলেন, বাউল শিল্পী দেওয়ান কালা বাউল সংগীতের মাধ্যমে দেশের গান, সমাজের মানুষের গান ও ধর্মের গান গেয়ে বাংলার সংস্কৃতিকে আরো উজ্জ্বল করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম