• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

দাম কমছে ভোজ্যতেলের, প্রজ্ঞাপন জারি

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ৬:৩৩
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ৬:৩৩

দাম কমছে ভোজ্যতেলের, প্রজ্ঞাপন জারি

স্টাফ করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্যের বাজারে চলছে চরম অস্থিরতা। এ অবস্থার প্রেক্ষিতে ভোজ্যতেলের বাজারও হয়ে যায় লাগামহীন। বাজার সহনীয় রাখতে ভোজ্যতেলের ওপর আরোপ করা মূল্য সংযোজন কর-ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

নতুন নিয়মে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। শুধু ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। এতদিন ভোজ্যতেলের উৎপাদন স্তরে ১৫ শতাংশ, ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ও আমদানি স্তরে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। অর্থাৎ তিন স্তরেই ভ্যাট প্রযোজ্য ছিলো।

নতুন নিয়মে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। শুধু ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

সোমবার (১৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে।

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে নেয়ায় ভোজ্যতেলের বাজার স্থিতিশীল হবে এবং সাশ্রয়ী দামে ভোক্তা পণ্যটি কিনতে পারবে বলে আশা করছে সরকার।

এনবিআর বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক থাকা সত্ত্বেও আসন্ন রমজানে জনগণ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে পারে সে লক্ষ্যে সরকার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভোজ্যতেলের ওপর আরোপ করা ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com