• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিআরটিএ খুলনা কার্যালয় সংলগ্ন বিভিন্ন মার্কেটে বিশেষ অভিযান

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ৬:২১
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ৬:২১

96325471 2
 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং দালাল মুক্ত ও প্রতারকদের দৌরাত্ম-হয়রানি বন্ধে বিশেষ তল­াশী অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেল কার্যালয়। সঠিক সেবা প্রদানে দালালমুক্ত পরিবেশে সেবা প্রদান এবং গ্রাহক হয়রানি দূরীকরণে প্রতিষ্ঠানটি এ অভিযান পরিচালনা করে।
গতকাল সোমবার সকাল থেকে দফায় দফায় বিআরটিএ খুলনা সার্কেল বাদামতলা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ এ বিশেষ তল­াশী অভিযান পরিচালনা করেন। তিনি কার্যালয়ের পার্র্শ্ববর্তী বিভিন্ন মার্কেটের দোকান, হোটেলে এবং দালালদের অবস্থান থাকে এমন সকল স্থানে তল­াশী অভিযান চালায়।
এ সময় তিনি বলেন সেবা প্রত্যাশী গ্রাহকদের সঠিক সেবা প্রদানে বিভিন্ন লিফলেট বিতরণ, অভিযোগ বক্সসহ নিয়মিত মনিটরিং করা হবে। গ্রাহক সেবা হয়রানি দূরীকরণে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিতে তল­াশী অভিযান চলমান থাকবে।

তল্লাশী অভিযান পরিচালনায় অন্যান্যের মধ্যে বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয় মোটরযান পরিদর্শক মোঃ কামরুজ্জামান, মোঃ সাবরুজ্জামান দুলালসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম