• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ময়মনসিংহের ভালুকায় নদ-নদী রক্ষার দাবীতে বাপা’র মানববন্ধন

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ২:০৬
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ২:০৬

valuka nadi rokkha 2
 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি

 

আমার ক্ষীরু আমার জীবন, বাঁচাও তারে বন্ধ কর দুষন এ শ্লোগানে ময়মনসিংহের ভালুকায় পালিত হলো আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও পরে প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ভালুকা আঞ্চলিক শাখা।

সভায় বাপা ভালুকা শাখার সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে এবং ভালুকা বাপা’র সদস্য প্রেসক্লাব সভাপতি সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

valuka nadi

এ সময় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজ অধ্যক্ষ এআরএম শামছুর রহমান,মহিলা নেত্রী মাহমুদা আক্তার মুন্নীসহ অন্যরা স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন।

বক্তাগন এক সময়ের প্রমত্তা ক্ষীরু নদীটিকে দখল ও দুষনের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম