• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সোনারগাঁ হতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৯:৩৪
আপডেট: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ৯:৩৪

Rab 11 pic 2
 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নূর হোসেন সৌরভ (২৪), পিতা- মৃত নাসির উদ্দিন, সাং- সোনাপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকাকে গ্রেফতার করা হয়। এসময় আসামীর হেফাজত হতে ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম