• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

টিসিবির পণ্য সরবরাহের বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

প্রকাশ: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ১২:৩৪
আপডেট: বুধবার, ১৬ মার্চ, ২০২২ ১২:৩৪

shariatpur pic 6
 

শরীয়তপুর প্রতিনিধি ॥ পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের ১কোটি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌছে দেয়ার লক্ষ্যে সরকার টিসিবির মাধ্যমে আগামী ২০ মার্চ থেকে একযোগে শরীয়তপুর জেলার কার্ডধারী ৩১ হাজার ৬৩৯টি পরিবারের ৬৬হাজার ৩৩জন উপকারভোগীর মধ্যে ২ কেজি করে চাল ,২ কেজি ডাল, ২ কেজি করে তৈল বিতরন করা হবে। এরমধ্যে সদর উপজেলার ১১টি ইউনিয়নে ১৩হাজার ৫৩০জন ,জাজিরা উপজেলায় ১০হাজার ৮৮৯ জন,নড়িয়া উপজেলায় ১১হাজার ৯৬৫ জন,ডামুড্যা উপজেলায় ৫হাজার ৬৮১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ১৩হাজার ৪৬২জন ও গোসাইরহাট উপজেলায় ১০হাজার ৫০৬ জন। এ লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান সাংবাদিকদের উদ্যেশ্যে প্রেস বি্িরফিং করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌছিফ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। এ কনফারেন্সে প্রায় ২০ জন সাংবাদিক অংশ নেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম