• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বাবার জন্য ভোটের মাঠে সোনাক্ষি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ৯:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ৯:৫৮

বাবার জন্য ভোটের মাঠে সোনাক্ষি

বিনোদন ডেস্ক

ভারতের প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে আসানসোল লোকসভা আসনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাই বাবাকে জেতাতে পশ্চিমবঙ্গে যাবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

শত্রুঘ্ন নিজেই জানিয়েছেন, ভোটের প্রচারে আসানসোলে আসবেন তার মেয়ে সোনাক্ষি। এরই মধ্যে শত্রুঘ্ন- সোনাক্ষির ছবি পাশাপাশি রেখে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে শাসক দল।

শত্রুঘ্ন সিনহা প্রথমে বিজেপিতে ছিলেন। তবে আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ইতোমধ্যে তাকে ‘বহিরাগত’, ‘বিহারী বাবু’র তকমা দিয়েছেন অনেকে। তবে শত্রুঘ্নর দাবি তিনি দেশের সেবা করছেন। তিনি ভারতেই জন্মেছেন, তাই বহিরাগত কথাটা কোনোভাবেই মানেন না তিনি!

অভিনেতা বলেন, ‘আমাদের মতো যারা আছেন, তারা অল ইন্ডিয়া ফিগার। আমরা যে খ্যাতি পেয়েছি তাতে পুরো ভারতের ভূমিকা রয়েছে। সে খ্যাতিতে অন্ধ্র, তামিলনাড়ু, বিহার কিংবা বাংলার সব রাজ্যের সমান অবদান রয়েছে। এটা একটাই দেশ।’ তবে বাবার নির্বাচন নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি ‘দাবাং’ নায়িকাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com