• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

চীনে ১৩৩ যাত্রীসহ বিমান বিধ্বস্ত

প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২ ১০:৪২
আপডেট: সোমবার, ২১ মার্চ, ২০২২ ১০:৪২

চীনে ১৩৩ যাত্রীসহ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলে ১৩৩ যাত্রীসহ চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে বোয়িং-৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে পাহাড়ের ওপর বিধ্বস্ত হয়। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী ছুটে গেছে বলে জানিয়েছে সিসিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘনার শিকার বোয়িং ৭৩৭ বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের। সেটি গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। সিসিটিভি বলেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিধ্বস্ত ওই বিমানে ১৩৩ জন আরোহী ছিলেন। গুয়াংশির উঝৌ এলাকার তেং কাউন্টির পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের পর পাহাড়ে আগুন ধরে যায়।

চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসন (সিএএসি) বলেছে, উঝৌর আকাশে থাকাকালীন বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। যদিও চীনের সরকারি গণমাধ্যমের খবরে বিধ্বস্ত বিমানে ১৩৩ জন ছিলেন বলে জানানো হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি কুনমিং শহর থেকে স্থানীয় সময় বেলা ১টার দিকে উড্ডয়ন করেছিল। বিমানটির গন্তব্য ছিল গুয়াংঝু শহর। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের স্থানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে হতাহতের ব্যাপারে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, ৬ বছর ধরে যাত্রীসেবা দিয়ে আসা ৭৩৭-৮০০ বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।

ফ্লাইট ট্র্যাকার এই ওয়েবসাইট বলছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি গুয়াংঝু যাওয়ার উদ্দেশ্যে বেলা ১টা ১১মিনিটে কুনমিং থেকে উড্ডয়ন করেছিল। বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল ২টা ২২মিনিটে। সেই সময় গুয়াংশির উঝৌ এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৬৯৬ কিলোমিটার (৩৭৬ নট) গতিবেগে বিমানটি চলছিল।

ফ্লাইটরাডার২৪ বলছে, গুয়াংঝুর বিমানবন্দরে শতাধিক যাত্রীবাহী এই বিমানের অবতরণের সময় নির্ধারিত ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ৫মিনিট।

গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তার রেকর্ড ধরে রেখেছে চীনের বিমান পরিবহন শিল্প। এভিয়েশন সেইফটি নেটওয়ার্কের তথ্য বলছে, চীনে সর্বশেষ প্রাণঘাতী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল ২০১০ সালে। ওই সময় হেনান এয়ারলাইন্সের যাত্রীবাহী এমব্রায়ের ই-১৯০ বিমান বিধ্বস্তে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com