• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রংপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ এবং খাগড়াছড়ি জেলা জাসাসের চার কমিটি

প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২ ২:৩৯
আপডেট: সোমবার, ২১ মার্চ, ২০২২ ২:৩৯

69854
 

নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ এবং খাগড়াছড়ি জেলা শাখার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটি অনুমোদন করেন।

এতে বলা হয়, প্রতিটি জেলায় সাংগঠনিক টিম কর্মীসভা ও স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করেছে। এরপর কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাবনা উপস্থাপন করলে ৪টি সাংগঠনিক জেলার কমিটি অনুমোদন করা হয়।

সাংগঠনিক জেলার কমিটিগুলো হলো-

মানিকগঞ্জ জেলা: মো. মোশাররফ হোসেন শিকদারকে আহ্বায়ক ও মো. শামীম বিশ্বাসকে সদস্য সচিব করে মানিকগঞ্জ জেলা শাখা জাসাসের ৪৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রংপুর জেলা: মো. নুরুজ্জামান মানিক আহ্বায়ক ও শ্রী উৎপল চন্দ্র ভৌমিককে সদস্য সচিব করে রংপুর জেলা শাখা জাসাসের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

রংপুর মহানগর: মো. আমিনুল ইসলাম হারুনকে আহ্বায়ক ও রাশেদ রানা রাসুকে সদস্য সচিব করে রংপুর মহানগর শাখা জাসাসের ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা: এম আর শাহীনকে সভাপতি ও মো. ফারুক মিয়াকে সাধারণ সম্পাদক এবং মাকসুদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

jasas

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম