• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ওবায়দুল কাদেরকে ‘গোনার টাইম নাই : এমপি একরাম

প্রকাশ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ১০:০৬
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ১০:০৬

96327 3
 

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘গোনার টাইম নাই’ বলে তীর্যক মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

তিনি বলেন, ‘আমি একজন মেম্বার অব পার্লামেন্ট। কাদের মিয়ারে গণার (গণনার) আমার টাইম নাই। হেতে যেরকম এমপি আমিও সেই রকম এমপি। এ কাদের সাহেব যে নিজের ভাইয়ের বিচার করতে পারে না, হেতে আবার মানুষের বিচার কিভাবে করবে?’

মঙ্গলবার নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বাড়িতে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে একরাম চৌধুরী বলেন, ‘আপনাদের গায়ের গন্ধ আমি পেয়েছি। আপনাদের থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আগামী এক বছরের মধ্যে এই এলাকার সব রাস্তাঘাট পাকা করব। মানুষকে ভালবাসতে দলের প্রয়োজন হয় না। আমি আপনাদের মন থেকে ভালবাসি। আপনাদের কাছে একটা দাবি জানাচ্ছি, আমি মারা গেলে আপনারা সবাই আমার জানাযায় আসবেন। আপনাদের সকলের দোয়ায় আমি হয়তো জান্নাতে যেতে পারি।’

এসময় এমপি একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের বিরুদ্ধেও তীর্যক মন্তব্য করেন।

এ ব্যাপারে এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, তিনি (এমপি একরামুল) প্রতিদিন মিথ্যা বানোয়াট বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাদের নোয়াখালী তথা সারা বাংলাদেশের গর্ব। উনি এভাবে মন্ত্রী মহোদয় ও আমাকে নিয়ে কথা বলতে পারেন না। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম