• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বগুড়ায় প্রেমের বিয়ে মানেনি পরিবার, যুগলের আত্মহত্যা

প্রকাশ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৮:৩১
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৮:৩১

bogura
 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় এক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ মার্চ) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় ঘটনা ঘটে।

যুগলরা হলেন- দামগারা কারিগরপাড়া এলাকার মৃত জলিলের ছেলে সবুজ (২১) এবং তার স্ত্রী মার্জিয়া জান্নাত (১৮)। সবুজ পেশায় শ্রমিক ছিলেন আর মার্জিয়া স্থানীয় নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

স্বজনরা জানান, বছর খানেক আগে থেকে সবুজ ও জান্নাতের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সোমবার (২১ মার্চ) বিকেলে দুজন গোপনে বিয়ে করে। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে বাড়িতে নিয়ে যায়।

এদিকে, সন্ধ্যায় মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সবুজের বাড়ি থেকে জোরপূর্বক মার্জিয়াকে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর রাতে তারা মুঠোফোন কথা বলতে শুরু করলে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়। সবুজের সঙ্গে ফোনকলে থেকেই রাত সাড়ে ১০টার দিকে জান্নাত কীটনাশক পান করে আত্মহত্যা করে। ফোনে জান্নাতের কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে সবুজও তাৎক্ষণিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, পুলিশ রাতেই দুজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম