• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

সুইডেনে স্কুলে কুড়াল নিয়ে হামলা, নিহত ২

প্রকাশ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৯:১০
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৯:১০

সুইডেনে স্কুলে কুড়াল নিয়ে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের দেশ সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি স্কুলে ছুরি ও কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে জড়িত সন্দেহে ওই স্কুলেরই এক ১৮ বছর বয়সী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, মালমো শহরের মালমো লাতিন স্কুলে স্থানীয় সময় সোমবার বিকেলে দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত দুই নারী ওই স্কুলেই কাজ করতেন। হামলার ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

বিবিসি বলছে, যখন হামলা চালানো হয়, তখন শিক্ষক-শিক্ষার্থীসহ ওই স্কুলে ৫০ জনের মতো উপস্থিত ছিল। এরপর বিকেল ৫টার দিকে পুলিশের কাছে হামলার সংবাদ পৌঁছায়।

সুইডেনের গণমাধ্যম বলছে, অভিযুক্ত হামলাকারী একটি ছুরি ও কুড়াল নিয়ে ওই স্কুলে উপস্থিত ছিলেন। হামলার পর তিনি জরুরি নম্বরে ফোন দিয়ে দুজনকে হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com