• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

কাতার আর্মিতে বিশ্বনাথের তরুণ হাসানুর

প্রকাশ: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ৯:০১
আপডেট: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ৯:০১

কাতার আর্মিতে বিশ্বনাথের তরুণ হাসানুর

ডেস্ক নিউজ

কাতারের আর্মি বাহিনীতে নিয়োগ পেয়েছেন সিলেটের বিশ্বনাথের তরুণ হাসানুর রহমান।

সে (হাসানুর) উপজেলার অলংকারী ইউনিয়নের টেক কামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শিউলি বেগম দম্পতির পুত্র।

উচ্চ শিক্ষা গ্রহন শেষে সম্প্রতি হাসানুর রহমান কাতার আর্মি ফোর্সে যোগ দেন। তার এই সাফল্যে হাসানুর রহমানের গ্রামের বাড়ি টেক কামালপুরে আনন্দের বন্যা বইছে।

হাসানুরের পরিবার সূত্রে জানা গেছে, পিতা হাবিবুর রহমান কাতার প্রবাসী থাকার সুবাদে হাসানুর রহমান উচ্চ শিক্ষা লাভের জন্য গত চার বছর পূর্বে কাতার যান। সেখানে লেখাপড়া শেষে হাসানুর কাতার আর্মিতে যোগ দেন। তিন ভাইয়ের মধ্যে হাসানুর রহমান সবার বড়। হাসানুর রহমান আদর্শের সাথে তার কর্মজীবনে কাজ করতে চান।

এজন্য হাসানুর বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com