• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খুলনার পাইকগাছায় মিঠা পানির আধার সংরক্ষণের দাবি

প্রকাশ: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ৫:১৫
আপডেট: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ৫:১৫

%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8
 

ফকির শহিদুল ইসলাম, খুলনা
খুলনার পাইকগাছা উপজেলার সর্বত্র ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে বুধবার (২৩ মার্চ) সকালে অ্যাওসেড ও পানি অধিকার কমিটি যৌথভাবে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কৃষ্ণপদ মন্ডল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কয়রা পানি অধিকার কমিটির সভাপতি রাজীব কুমার বাছাড়, মাহমুদকাটি জলবায়ু সহনশীল গ্রাম কমিটির সভাপতি মানিক ভদ্র, মাহমুদকাটির ভি.সি.আর.পি.সি সাধারণ সম্পাদক রাজীব গাঙ্গুলী, রামনাথপুর গ্রামের ভি.সি.আর.পি.সি সভাপতি শেখ সাদেকুজ্জামান, অ্যাওসেড‘র পরিচালক মাহবুবুর রহমান, সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুন, ব্রাক ওয়াশ প্রকল্পের ম্যনেজার মো: রেজাউল করিম।

খুলনা পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববির সঞ্চলনায় মানববন্ধনে বক্তারা পানিকে পরিবেশের একটি ‘মৌলিক উপাদান’ বিবেচনায় নিয়ে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, পানিসম্পদে জনগণের স্বত্ত্ব ও অধিকার নিশ্চিত, ‘পানিসম্পদ ব্যবহার’ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা, বড় বড় পুকুর কেটে তা খাবার পানির সংরক্ষণস্থল তৈরি, জলাবদ্ধতা রোধে নদী, বিল ও বাওড়গুলিকে অবমুক্ত করা, মিঠা পানির আধার সংরক্ষণ,খাস পুকুর ও জলমহল লিজ দেওয়া বন্ধ করে সর্ব সাধরণের খাওয়ার পানির সংকট দূরী করণের দাবী জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম